প্রধান উপদেষ্টা আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০২-২০২৬ ০১:০৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০২-২০২৬ ০১:০৬:০৭ অপরাহ্ন
আলী রীয়াজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন। গণতান্ত্রিক উত্তোরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।
বিএনপি প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেভাবে ভূমিকা রাখবে আশা করি।
সংস্কারের বিষয়েও কথা বলেন সংস্কার কমিশন প্রধান আলী রীয়াজ। ১৮০ দিন সময়ের মধ্য উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স