ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন


​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি :-

​রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারকে যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রূপনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী জানান, গত কয়েক দশক ধরে তারা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। রূপনগর কেবল তাদের আবাসস্থল নয়, বরং তাদের পূর্বপুরুষের স্মৃতি এবং জীবন-জীবিকার প্রধান কেন্দ্র। বর্তমানে কোনো পূর্বপরিকল্পনা বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ প্রচেষ্টার কারণে শতাধিক পরিবার চরম অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকটে ভুগছে।​

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবেন। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হবে।

উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা উন্নয়নের বিরোধী নই, তবে আমাদের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।

​সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবিগুলো পেশ করা হয়।
​স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করা।​প্রয়োজন সাপেক্ষে প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
​দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান।

​ভুক্তভোগীদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক ও গ্রহণযোগ্য সমাধান বের করা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারা সরকারের কাছে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাধান প্রত্যাশা করছেন।

তবে পুনর্বাসন ছাড়া জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করা হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।​সংবাদ সম্মেলনে রূপনগর এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবি, আব্দুল হালিম এবং সচেতন রাঙামাটিবাসীর পক্ষে মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ