ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:৩৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:৩৮:০৬ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে ১ লা মে
রিপোর্টার মোঃ জাকির খান টাঙ্গাইল টাঙ্গাইলের ধনবাড়ীতে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, অধ্যক্ষ এবাদৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী উপকমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপন করতে বিভিন্ন শ্রমিক সংঘঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর”। উক্ত দিবস উপলক্ষে ধনবাড়ী বাস স্টেশন থেকে একটি র‍্যালী শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস স্টেশন চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ