ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৯:০০:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৯:০০:০৭ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী
​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- ​রাঙ্গামাটি জেলা পুলিশের মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ​শনিবার (২ মে) বিকেলে রাঙ্গামাটি সদর থানাধীন তবলছড়ি মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম কামরুল ইসলাম রানা (৩২)। সে কোতোয়ালি থানার ৫নং ওয়ার্ডের ঝগড়াবিল এলাকার মৃত মোঃ মফিজ উদ্দীনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের বিশেষ নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে তবলছড়ি মসজিদের সামনে থেকে রানাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন করেন। ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জেলায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ​বর্তমানে ধৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ