ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকনগর মডেল হাই স্কুল এলাকায় ডিএসসিসির ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৫৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৫৮:১৫ অপরাহ্ন
মানিকনগর মডেল হাই স্কুল এলাকায় ডিএসসিসির ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা ডিএসসিসি
জাহিদুল আলম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-০৫ এর আওতাধীন ০৭ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। মাননীয় প্রশাসক এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে পরিচালিত এ কার্যক্রমের কাজের স্থান ছিল মানিকনগর মডেল হাই স্কুল সংলগ্ন এলাকা। কর্মসূচির আওতায় সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে এ ধরনের বিশেষ কার্যক্রম পরিচালনা করে আসছে। মানিকনগর এলাকার বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিচ্ছন্ন নগর গঠনে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ