প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে লাইভ অনলাইন সিসিটিভি ক্যামেরা চালুর দাবি করেছেন অ্যাডভোকেট এ এন এম ঈসা প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৬-২০২৬ ০৩:৫২:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৬-২০২৬ ০৩:৫২:৫২ অপরাহ্ন
“DESH-BONDHU REMITTANCE JUDDAH SHONSHOD
প্রেস বিজ্ঞপ্তি
DESH-BONDHU REMITTANCE JUDDAH SHONSHOD
বিশ্বের ১৯৫টি দেশে অবস্থানরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন “DESH-BONDHU REMITTANCE JUDDAH SHONSHOD” এর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমাদের কাছে একের পর এক অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে, মালামাল হারিয়ে যাচ্ছে এবং মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে।
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া বা মালামাল হারিয়ে যাওয়ার মতো ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।
এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা বিমানবন্দরসমূহে আধুনিক লাইভ অনলাইন সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অনেক বিমানবন্দর, বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেখানে নির্দিষ্ট এলাকাগুলো অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা যায়। বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও লাগেজ হ্যান্ডলিং, স্ক্যানিং, বেল্ট এরিয়া এবং সংরক্ষণ এলাকায় উচ্চমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সেগুলোর লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
অ্যাডভোকেট এ এন এম ঈসা আরও বলেন, যদি বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে লাইভ ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়, তাহলে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত প্রবাসীরা তাদের লাগেজ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, চুরি ও দুর্নীতির সুযোগ কমে যাবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিমানবন্দরে প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। লাগেজ চুরি, হয়রানি ও দুর্ভোগ বন্ধে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ বিশ্বাস করে, বিমানবন্দরে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রবাসীদের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল হবে।
প্রবাসীদের জীবন, সম্মান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আমরা অবিলম্বে বিমানবন্দরগুলোতে আধুনিক লাইভ সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু এবং লাগেজ চুরি ও ক্ষতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বিনীত,
অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
DESH-BONDHU REMITTANCE JUDDAH SHONSHOD
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি
Roufnasrin@gmail.com 00974 66958035
Md Joglu Ahmed
Chairman.
BD Expatriates luggage theft prevention committee UK.
Mr. Hussain Ahmed Secretary.
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স