ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ০২:২৪:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ০২:২৪:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।
জানা যায়,গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়।এসময় উচ্ছ্বাস করতে দেখা যায় আসামিদের।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে তারা।
এছাড়া হাজতখানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স