বড়তারা ইউপি নির্বাচনে হালিম মাষ্টারের উঠান বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১০-২০২৬ ০৭:২০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৬ ০৭:২০:২২ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২ নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রোয়াইড় গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাসভবন প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোশাররফ, মহসিন ও সাইফুল ইসলাম।
উঠান বৈঠকে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হালিম মাষ্টার বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত রাজপথে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। দল ও নেতাকর্মীদের জন্য আমার যে ত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড, তা কারও অজানা নয়। আমার বিশ্বাস—দল আমার কাজের সঠিক মূল্যায়ন করবে।
সভায় এলাকার উন্নয়ন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানা পরামর্শ তুলে ধরেন। এ সময় উপস্থিত বক্তারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়ার্ডবাসীর আয়োজনে আয়োজিত এই উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স