লটারির মাধ্যমেই হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন
স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে বদলি ও পদায়নের ধারাবাহিকতা বজায় রাখছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এবার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন করা হবে লটারির মাধ্যমেই।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের ৫ নম্বর ভবনের ৩০৩ নম্বর কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে।
এর আগে বিভিন্ন ধাপে প্রকৌশলী বদলির প্রক্রিয়ায় লটারির পদ্ধতি অনুসরণ করা হয়েছে। চলতি বছরেই তিন দফায় মোট ১,৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়। যার মধ্যে প্রথম দফায় গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী এবং সর্বশেষ ১৬ আগস্ট ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলী লটারির মাধ্যমে বদলিকৃত হন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স