ওপেনএআইয়ের কার্যালয়ে গোপন রেকর্ডিং যন্ত্র, সৌদি নাগরিক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ১১:৩৭:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ১১:৩৭:০৬ পূর্বাহ্ন
ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকো কার্যালয়ে গোপন রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৫ বছরের আবদুল রহমান আলফোজানকে গত ৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তার আগে ৩০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকোর দপ্তরের একটি কক্ষে গোপন রেকর্ডিং যন্ত্র খুঁজে পান সংস্থার কর্মীরা।
আলফোজানের বিরুদ্ধে সংস্থার সান ফ্রান্সিসকোর কার্যালয়ে গোপন অডিও রেকর্ডিং যন্ত্র বসিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের কথাবার্তা শোনার চেষ্টা করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা এফবিআই। তবে এখন পর্যন্ত ওপেনএআইয়ের গোপন প্রযুক্তিগত তথ্য বা গ্রাহকদের তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি।
আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, যন্ত্রটি ঘরের একটি টেলিভিশনের পেছনে ইউএসবি সংযোগে লাগানো ছিল। বাইরে থেকে যাতে সহজে বোঝা না যায়, সে জন্য সেটিকে টিস্যু পেপারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
ওই রুমে সংস্থার গুরুত্বপূর্ণ প্রযুক্তি, নতুন পণ্য তৈরির পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যতের প্রকল্প নিয়ে আলোচনা হতো। ফলে সেখানে গোপনে কথাবার্তা রেকর্ড করার চেষ্টা কেন করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স