রাজউক পরিচালক রেজাউলের ১৬৮ কোটি টাকার ঋণচুক্তি নিয়ে তোলপাড়, অনুসন্ধানে দুদক
লিটন আলী
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ১২:২৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ১২:২৮:০৫ অপরাহ্ন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোঃ রেজাউল বারীর বিরুদ্ধে ৬০ কোটি টাকা ঋণ গ্রহণ এবং ২৪ মাসে সার্ভিস চার্জসহ ১৬৮ কোটি টাকা পরিশোধের কথিত চুক্তি ও পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের আবেদন জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
প্রকাশিত অভিযোগ ও নথিপত্র অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজউকের পরিচালক রেজাউল বারীকে ঘিরে একটি আর্থিক চুক্তির তথ্য উঠে আসে। নথিতে দেখা যায়, তিনি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ৬০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। উক্ত চুক্তিতে ২৪ মাসের মধ্যে ৪০% সার্ভিস চার্জসহ মোট টাকার দ্বিগুণ অর্থাৎ সর্বমোট ১৬৮ কোটি টাকা কাজের মাধ্যমে পরিশোধের সম্মতি প্রদানের কথা উল্লেখ রয়েছে। এ উদ্দেশ্যে সোনালী ব্যাংকের কয়েকটি ব্ল্যাঙ্ক চেক প্রদানের অভিযোগও তোলা হয়েছে।
এছাড়া অভিযোগপত্রে প্রশ্ন তোলা হয়েছে—উক্ত আর্থিক চুক্তির সাথে তার রাজউকের পরিচালক পদে পদায়নের কোনো যোগসূত্র রয়েছে কি না।
দুদকে জমা দেওয়া আবেদনে যেসব বিষয়ে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে:
কথিত ঋণচুক্তি ও সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা যাচাই।
ঋণের অর্থের উৎস, লেনদেনের প্রকৃতি এবং সার্ভিস চার্জের যৌক্তিকতা পরীক্ষা।
চুক্তির বিপরীতে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অভিযোগ যাচাই।
রাজউকে পদায়ন প্রক্রিয়ার সাথে কোনো অনিয়ম, দুর্নীতি বা আর্থিক লেনদেনের যোগসূত্র আছে কি না তা অনুসন্ধান।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ।
জনস্বার্থে আবেদনের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দুদক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স