ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সুখের রহস্য প্রকাশ করলেন পরীমনি

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৪:২৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৪:২৮:৫২ অপরাহ্ন
নিজের সুখের রহস্য প্রকাশ করলেন পরীমনি



তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে প্রশান্তির ঠিকানা কোথায়? চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেন সেই প্রশ্নেরই এক মিষ্টি উত্তর দিলো।


খোলা আকাশের নিচে, কাশফুলের মতো দোল খাওয়া ঘাসের পাশে কখনো একা, কখনো সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাকে। ছবিগুলোর সঙ্গে ছোট্ট একটি ক্যাপশন—‘মাই হ্যাপিনেস’। আর তাতেই যেন স্পষ্ট হয়ে উঠল, পরীমনির সুখের বড় একটি অংশজুড়ে রয়েছে তার সন্তানরা।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। কখনো কাশবনের পাশে দাঁড়িয়ে আছেন, আবার বসে সময় কাটাচ্ছেন।

মূলত, দুই সন্তানকে নিয়ে কাশবনে ছুটে গিয়েছিলেন নায়িকা। সকালের রৌদ্রজ্জ্বল আবহ, শরতের স্নিগ্ধতা যেন তাদের জন্য তৈরি করেছে মনোরম পরিবেশ। সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার প্রতিচ্ছবি। আর এই মুহূর্তকেই, বিশেষ করে সন্তানদের নিয়ে কাটানো তার এই মুহূর্তকেই জীবনের পরম ‘সুখ’ বলেই আখ্যায়িত করলেন।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে একাই বড় করে তোলার দায়িত্ব নেন পরীমনি। কিছুদিন পর তার পরিবারে আসে নতুন সদস্য—কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে এই দুই সন্তানকে ঘিরেই তার সংসার। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া—এসবের মধ্য দিয়েই বারবার সামনে এসেছে পরীমনির মাতৃত্বের দিকটি।

নিউজ ফটো কার্ড শেয়ার করুনফেসবুকে শেয়ার বা ডাউনলোডনিজের সুখের রহস্য প্রকাশ করলেন পরীমনি


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ