কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে বিএনপি নেতা মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ১০:৫০:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ১০:৫০:০৩ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়। সর্বস্তরের উদয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোঃ রহেদুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম।
বক্তব্যে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও বৈষম্যহীন ইউনিয়নে রূপান্তর করা হবে।
সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো: রমজান, নূরুল মন্ডল, সাখাওয়াত হোসেন, নাজমুল মন্ডল, রফিকুল ইসলাম, ওমর আলী সহ দলীয় বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে উপস্থিত উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আগামী নির্বাচনে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিমকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স