যশোরে পূজা দেখতে সড়কে প্রাণ ঝরলো দুই শিশুর।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৪:০২:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৪:০২:১২ অপরাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার:----
যশোরে বাবা-মায়ের সাথে পূজা দেখতে বেরিয়ে র যশোর-ছুটিপুর সড়কে প্রাণ ঝরলো কলেজ শিক্ষকের ২ শিশুর।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় উক্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।
নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গা পূজা মণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন শিক্ষক সাধন কুমার। পথে যাত্রীবাহী ইঞ্জিন ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ আইনি সমস্যা সমাধানের পর পরিবারের কাছে দেয়া হয়েছে।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স