ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৪:২৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৪:২৮:০৭ অপরাহ্ন
কালাইয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ
​ মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল বারীর আয়োজনে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। ​বুধবার (২১অক্টোবর২০২৬) সকাল ১০টায় কালাই উপজেলা সদরে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে অত্র উপজেলার বিভিন্ন এলাকার সর্বমোট ১৪৬ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা করে তুলে দেন। ​অর্থ বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম ও সুযোগ্য সন্তান তৌফিক হাসান বারী উপস্থিত ছিলেন। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, সিনিয়র আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিছুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ​সুবিধাভোগীরা বলেন প্রতিমন্ত্রীর হাত থেকে সরাসরি এমন আর্থিক সহায়তা পেয়ে অনেক খুশি হয়ে পড়েন সুবিধাভোগীরা। অনুদান পেয়ে তারা মাননীয় প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রাণখুলে দোয়া ও শুভকামনা জানান।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ