ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০২:৫৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০২:৫৭:৫৮ অপরাহ্ন
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ ​ ​জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও কালাই পৌরসভার যৌথ উদ্যোগেএ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়। ​বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই ফায়ার সার্ভিস অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়। কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল-মামুন মিয়া এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মাহবুব। ​এছাড়াও উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিডি ক্লিন-এর সভাপতি ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ মানুষ অংশ নেন। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, "দিনব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ, মাদ্রাসা, হাট-বাজার, রাস্তার পাশ এবং পুকুর ও খালের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ