ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৩:৫৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৩:৫৮:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন
রহমতআরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদা পাড়ায় প্রচারণাকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় গুণ—যাকে বুক দেখায়, তাকে পিঠ দেখায় না।” এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের সব দাবি পূরণ করব।” আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ