ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর জানাজা সম্পন্ন, হাজারো মানুষের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৬:২৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৬:২৯:০৫ অপরাহ্ন
ডিমলায় চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর জানাজা সম্পন্ন, হাজারো মানুষের অংশগ্রহণ
মোঃ লিখন ইসলাম (স্টাফ রিপোর্টার): নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক চৌধুরী (৬৪) আর নেই। দীর্ঘদিন হৃদ্‌রোগে ভোগার পর জন্ডিসজনিত অসুস্থতায় তিনি ঢাকা ইউনাইটেড হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কাঁকড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। জানাজায় ইমামতি কনেন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের ইমাম ফরিদুল ইসলাম। জনাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে মাঠের সরদার হিসেবে দায়িত্ব পালন করেন নবাব চৌধুরী। একরামুল হক চৌধুরী ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ নির্বাচন তিনি ২০০১ সালে হাঁস প্রতীক নিয়ে প্রথম বার নির্বাচিত হন। এরপর ২০১১ সালে দেয়াল ঘড়ি প্রতীক এবং ২০২২ সালে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ