ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়ন দিইনি, সমর্থন জানিয়েছি: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০২:০৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০২:০৭:১৮ অপরাহ্ন
মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়ন দিইনি, সমর্থন জানিয়েছি: মীর শাহে আলম




ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালামের নাম আলোচনায় আসার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আব্দুস সালামকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করিনি। আগামী নির্বাচনে আব্দুস সালাম মেয়র পদে এবং টিপু কাউন্সিলর পদে প্রার্থী হলে তাদের সমর্থন দিতে স্থানীয় লোকজনকে অনুরোধ করেছি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শাহে আলম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের একটি নিবাসে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে কান্দুলী ও তেলাগু সম্প্রদায়ের ৬৪০টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের পুরো অংশ প্রচার করা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, আমি ক্যান্ডিডেট হব, এটা বলিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে যদি সালাম সাহেব এবং ওখানকার স্থানীয় কাউন্সিলর টিপু অংশগ্রহণ করেন, তাহলে আমরা তাদের সমর্থন দেব।

মীর শাহে আলম বলেন, নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ নেই। এ ক্ষেত্রে দল প্রার্থীকে সমর্থন দিতে পারে। মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জাতীয় স্থায়ী কমিটি নেবে।

তিনি আরও বলেন, আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল-সমর্থিত প্রার্থী বলেও ঘোষণা করিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে সালাম সাহেব ও টিপু সাহেব মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হলে আপনারা তাদের সমর্থন করবেন। আমি এইটুকুই বলেছি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ