ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:২৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০২:২৯:০১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা




পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জাপান সফর শেষ করে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্প্রতি সাংবাদিকদের নিয়ে আইজিপির দেওয়া একটি বক্তব্য এবং ক্রসফায়ারসংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে সমালোচনার পাশাপাশি তার পদে থাকা নিয়েও প্রশ্ন ওঠে।



এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত বা ভুল বার্তা তৈরি হয়ে থাকলে তিনি তা স্পষ্ট করেছেন।

তিনি বলেন, আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সফরে দেশের বাইরে রয়েছেন। তিনি সফর শেষ করে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ