ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বৈধ, এমপি হচ্ছেন এলিজা জামান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৪:১০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:১০:৫৬ অপরাহ্ন
মনোনয়নপত্র বৈধ, এমপি হচ্ছেন এলিজা জামান


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এলিজা জামান একক প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার। নির্বাচনী তপশিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।


গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে বিএনপি এলিজা জামানকে প্রার্থী করে। গত সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেন।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। নির্বাচনে দল বা জোটের পাওয়া আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ