ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:৫৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:৫৮:৩৮ অপরাহ্ন
ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩।


যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে চিকিৎসক আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকেও যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রেরক,
আঃজলিল 
স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ