ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৪০:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৪০:৪৩ পূর্বাহ্ন
রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন


মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিল ও প্রকৃত ওয়ারিশদের তথ্য গোপন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সুমন তঞ্চঙ্গা, পিতা তপন তঞ্চঙ্গা, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য একটি আবেদন করেন। আবেদনে তিনি তার চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ হিসেবে নিজেকে দাবি করেন। এ সময় প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে একটি জাল উত্তরাধিকার সনদ দাখিল করেন বলে অভিযোগ ওঠে।আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে শনাক্ত করেন।

এতে জাল সনদ ব্যবহার করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আদায়ের চেষ্টা এবং মিথ্যা তথ্য সরবরাহের বিষয়টি সামনে আসে।জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারা লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে প্রকৃত ওয়ারিশদের অধিকার সুরক্ষা এবং জাল কাগজপত্রের মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে যাচাই-বাছাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে এ ঘটনায়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ