জাপানের নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ১২:০২:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ১২:০২:২৭ অপরাহ্ন
জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক ‘মোতোমাচি কারখানা’ (Motomachi Plant) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) বেলা ১২টার দিকে তিনি কারখানাটিতে পৌঁছান এবং এর আধুনিক গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় কারখানার উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত অগ্রগতির বিভিন্ন দিক তাকে ঘুরে দেখান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স