ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৩:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৩:৫২:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর ) রাত ৮টা ১০ মিনিটে সদর মডেল থানা পুলিশের একটি দল ধুমিহায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের (৪৫) বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।


গ্রেপ্তার এলাম উদ্দিন ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পিএসআই (নিঃ) মো. ফরিদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অংশ নেন।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ