এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ০৩:৫৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ০৩:৫৪:৫৬ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ীর ইটাহারী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া তালতলা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. শাহাবুল (৫০)। এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের হেফাজত থেকে ৪০
গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স