ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় খেলার মাঠ দখল করলেন বিএনপি নেতা, উচ্ছেদ করলেন প্রশাসন, ছাত্রজনতা ও জনসাধারণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১২:৩৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১২:৩৮:৪৮ অপরাহ্ন
ডিমলায় খেলার মাঠ দখল করলেন বিএনপি নেতা, উচ্ছেদ করলেন প্রশাসন, ছাত্রজনতা ও জনসাধারণ
মোঃ লিখন ইসলাম (স্টাফ রিপোর্টার): শারীরিক ভাবে ও মানুষিক ভাবে সুস্থ থাকার জন্য ফুটনল, ক্রিকেট, হা-ডু-ডু খেলা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কারণে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় এই খেলাধুলার পিছনেই অসংখ্য টাকা ব্যয় করে থাকেন। আর সেই খেলার মাঠ যদি যায় কোন ধারদের কবলে কেমন হয় ? নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিএনপি নেতাক কর্তৃক খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুরী হাইস্কুল সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে একটি খেলার মাঠ আছে। যেখানে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলোয়াড়দের কে নিয়ে বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু সেই খেলার মাঠটি স্থানীয় খাটিয়ে বিএনপি নেতা তহিদুল ইসলাম ভুট্টু তার সাঙ্গোপাঙ্গ নিয়ে অবৈধভাবে জোরপূর্বক দখল করেন এবং সেখানে বিভিন্ন রকম গাছের চারা লাগিয় প্রাচীর দেওয়ার চেষ্টা করে। জানা যায়, মৃত্যু গয়বুল্লাহ মামুদ এর ছেলে তহিদুল ইসলাম (ভুট্টু) নাউতারা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় সচেতন ব্যক্তিগণ তার উক্ত অবৈধভাবে মাঠ দখল কাজের বাধা প্রদান করিতে ব্যর্থ হইলে তারা দ্রুত উপজেলা প্রশাসনের নিকট এবং জাতীয় সংসদ আব্দুস সাত্তার কে অবগত করিলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বিষয়টি খতিয়ে দেখার পরে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না কে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতা তহিদুল ইসলাম (ভুট্টু) কর্তৃক দখলকৃত খেলার মাঠ উদ্ধার করেন। দখলদারদের দখলের আলামত ধ্বংস করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, নাউতারা ইউপি ১ নং ওয়ার্ডের সদস্য ইয়াসিন আলী, ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য তহিদুল ইসলাম ও স্থানীয় জনসাধারণ আকাশকুড়ী উচ্চ বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-জনতা । মাঠ দখলের বিষয়টি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডিমলা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ফেসবুকে দখলদারের প্রতি ঘৃণা পোষণ করে খেলার মাঠটি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ