ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত হলেন লে. কর্নেল ফারুখ হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:০৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:০৯:৩৯ অপরাহ্ন
কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত হলেন লে. কর্নেল ফারুখ হোসেন




ইয়াবা-সংশ্লিষ্টতার অভিযোগ দোষী সাব্যস্ত হয়েছেন কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লে. কর্নেল ফারুখ হোসেন খান। কোর্ট মার্শালে বিচারিক প্রক্রিয়া শেষে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।



রোববার ঢাকা গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুখ হোসেনের বিরুদ্ধে ইয়াবা-সংশ্লিষ্টতার অভিযোগে কোর্ট মার্শাল পর্যন্ত গড়ানোর ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম। 


একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে কোর্ট মার্শালেরও উদ্যোগ নেওয়া হয়। বিচারিক প্রক্রিয়ায় প্রায় অর্ধশত সাক্ষীকে অন্তর্ভুক্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ