নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১১-২০২৬ ০৭:৫১:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৬ ০৭:৫১:২৬ অপরাহ্ন
মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল
নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃক্ষ বিতরণ ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।সোমবার দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, ধনবাড়ী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী সাহসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি নিজ হাতে কোমলমতি স্কাউট শিক্ষার্থীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, প্যাড, গ্লাভস ও ফুটবল-ভলিবল সামগ্রী প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গাছ লাগানো ও খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসক আকস্মিকভাবে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, ওষুধের মজুদ ও উপস্থিতি সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার গুণগতমান, পরিষ্কার- পরিচ্ছন্নতার বিষয় নিয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ সময় কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদান করেন।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স