ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:০৪:৫১ পূর্বাহ্ন
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ।
আঃজলিল স্টাফ রিপোর্টার:--- যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪ শ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ​সোমবার (২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। সোমবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২৭টি শাড়ি, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ১৫৩৯টি কসমেটিক্স সামগ্রী, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৩ কেজি জিরা, সাড়ে ৩ কেজি কিসমিশ, ২৪টি চকলেট, ১৬ প্যাকেট ফুচকা, ৬ প্যাকেট সনপাপড়ি এবং ৩ প্যাকেট আমসত্ত্ব জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯০ হাজার ৪ শ টাকা। ​জব্দকৃত পণ্যগুলো নিয়ম অনুযায়ী বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ