নায়েবের পোল বাজারে প্রচারসামগ্রী নষ্ট, জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি
ওমরপুরে গভীর রাতে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি: মোঃ আবু সাঈদ আমিন
ভোলার চরফ্যাশন উপজেলার ২০ নম্বর ওমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নায়েবের পোল বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ বাহারুল ইসলাম পাটোয়ারীর প্রচারমূলক ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ২ নভেম্বর ২০২৬, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ বাহারুল ইসলাম পাটোয়ারীর প্রচারমূলক ব্যানারটি নায়েবের পোল বাজার এলাকায় স্থাপন করা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, নির্বাচনী প্রচারসামগ্রী নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেক প্রার্থীর প্রচার-প্রচারণার অধিকার রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদক: মোঃ আবু সাঈদ আমিন
দৈনিক ভয়েস নিউজ | ভোলা জেলা প্রতিনিধি
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স