যৌতুকের টাকায় বন্ধকী জমির দন্দে পিটুনিতে এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৬ ০৯:০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৬ ০৯:০৪:১৬ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম (স্টাফ রিপোর্টার ) : ছেলের সাংসারিক কলহের দ্বন্দে তহমিনা বেগম(৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলন পাড়া এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। সারজমিনে গিয়ে জানা যায় মৃত্যু তহমনি বেমগ উত্তর সোনাখুলী মিলন পাড়া এলাকার জামিনুর রহমান(৪২) এর স্ত্রী। জামিনুর তহমিনা দম্পতির ছেলে মোঃ মিলন হোসন এর সাথে পার্শ্ববর্তী গুচ্ছপাড়া গ্রামের আয়নাল হকের(৫৫) মেয়ে মোছাঃ হামিদা বেগম (২৩) এর সাথে প্রায় দের বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই প্রায়ই তাদের কলহ লেগে থাকলে জামাইকে দেওয়া যৌতুকের টাকা দিয়ে বন্ধক নেওয়া জমির ধান মোছাঃ হামিদা (২৩) এর পিতা আয়নাল হক গং জোড়পূর্বক কাটিতে গেলে মৃত তহমিনা বেগম এর ছেলে মোস্তো মিয়া (১৪) ও তার মা নিষেধ করিলে দেশীয় অস্ত্র দিয়ে মোস্তো মিয়াকে আঘাত করিলে তহমিনা বেগম ছেলেকে বাচাতে এগিয়ে গেলে লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে তহমিনা বেগমকে আঘাত করিলে তহমিনা বেগমে দুটি (২) টি দাত ভেঙ্গে যায় ও তার মৃত্যু হয়।
হত্যার খবর পেয়ে ডিমলা থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আশরাফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মৃত্যু সংবাদ শুনে আয়নাল হক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় জনতা আয়নাল গং এর ২ জন নারী ও ২ জন পুরুষকে দাঙ্গায় ব্যাবহৃত তাদের দেশীয় অস্ত্র সহ আটক করে ডিমলা থানা পুলিশের হাতে সোপর্দ করে।আটকৃতগণ হলেন- উত্তর সোনাখুলি গুচ্ছগ্রাম এলাকার আমেতুল্লাহ মুন্সির ছেলে সামছুল হক (৬৫), মো. আয়নাল হকের ছেলে সবুজ (২৮), আয়নাল হকের স্ত্রী মোছা. ছবিরন (৫০) এবং আয়নাল হকের মেয়ে রাহেনা বেগম (২৫)।
এ ব্যাপারে ডিমলা থানার ওসি আশারাফুল বলেন, লাশ সুরতাহাল শেষে ময়না তদন্ত পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলিতেছে। এই হত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে, কোন অপরাধী ছাড় পাইবে না।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স