ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় সারের জন্য প্রাণপণ চেষ্টা ; সার অপ্রয়োজনেও লাইনে, বাড়ছে ভোগান্তি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৫৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৫৬:৩৪ অপরাহ্ন
ডিমলায় সারের জন্য প্রাণপণ চেষ্টা ; সার অপ্রয়োজনেও লাইনে, বাড়ছে ভোগান্তি


মোঃ লিখন ইসলাম(নীলফামারী জেলা প্রতিনিধি):

কৃষককে সুবিধা দেওয়ার জন্য প্রকৃত কৃষককে ন্যায্য মূল্যে সার দেওয়ার লক্ষ্যে  সরকার কৃষক কার্ডের উদ্যোগ নিয়েছেন এবং সেই লক্ষ্যে  উপসহকারী কৃষি কর্মকর্তাগন ঘুরে ঘুরে কৃষকের তথ্য সংগ্রহ করে  কৃষক কার্ড বিতরণ করেছেন। কিন্তু সার বিতরণের সময় সেই কার্ড যেন বিতৃষ্ণা বা ভোগান্তির কারন হয়ে গেছে।

কার্ড নিয়ে সার নেওয়ার জন্য আসে কৃষকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে কার্ডের সমস্য নয় মূল সমস্যা হচ্ছে এখন যাদের সারের প্রয়োজন নাই এরকম অনেক কৃষকের। যে সমস্ত এলাকার কৃষকগণের জন্য সারের দেড়িতে প্রয়োজন,  সেই সমস্ত এলাকার কৃষক গণ সার নেওয়ার জন্য ভিড় করছেন। যার ফলে অতিপ্রয়োজনীয় কৃষক গন সময় মতো সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে ভোগান্তি বেড়েই চলছে ।

কৃষকগণ বলেন, আমরা যদি ডিলারের মাধ্যমে না গিয়ে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সার পাইতাম তাহলে আমাদের ভোগান্তির শিকার হওয়া লাগতো না। আবার অনেক কৃষক বলেন, এক দিকে যেমন কিছু টাকা কম পাচ্ছি ঠিক কিন্তু অপর দিকে দুই এক বস্তা সারের জন্য রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে থেকে দীর্ঘ সময় নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে আমারা যারা কৃষকগণ সারের জন্য ডিলারের নিকট সারের জন্য আসি আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই সার নেওয়ার জন্য কৃষকদের যেন সহজ হয়, কৃষকগণ সেই ব্যাবস্থার জন্য সরকারের কৃষি মন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ