ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে পবিপ্রবিতে স্মরণসভা ও দোয়া মোনাজাত।।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০২:৫৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০২:৫৩:৩৩ অপরাহ্ন
সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে পবিপ্রবিতে স্মরণসভা ও দোয়া মোনাজাত।।

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের অকাল ও আকস্মিক মৃত্যুতে অদ্য সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড.  আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান,কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন   


অধ্যাপক ড. মো: সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড.সুজাহাঙ্গীর কবির সরকার,  অধ্যাপক ড.লোকমান আলী,অধ্যাপক  ড.আবদুর রাজ্জাক,অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: জসীমউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা  বিভাগের উপ পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ,  ডেপুটি রেজিস্ট্রার    ড.হাচিব মোহাম্মদ তুষার, ভাইস- চ্যান্সেলর কার্যালয়ের ডপুটি রেজিস্ট্রার  ড. রাহাত  মাহমুদ, হিসাব শাখার  উপ-পরিচালক মো: ইলিয়াস উদ্দিন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো:মোশাররফ হোসেন,মো:মাহবুবুর রহমান।   


     প্রধান অতিথির বক্তব্যে      উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, "সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সততা, দক্ষতা ও  বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মক্ষেত্রের বাইরে তিনি ছিলেন একজন অসাধারণ, সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও অত্যন্ত প্রাণবন্ত মানুষ। সবার সঙ্গে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং মন খুলে কথা বলার এক বিরল মানবিক গুণ তাঁর মধ্যে বিদ্যমান ছিল।



তাঁর এই অকাল প্রস্থান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি"।তিনি সৈয়দ নিজাম উদ্দিনের ভালো দিকগুলো সকলকে অনুসরণ করার আহ্বান জানান । শুরুতে মরহুম সৈয়দ নিজাম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সুনিয়র পেশ ইমাম  হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস। 
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর  রাত আনুমানিক সাড়ে  ১১ টায়  হৃদরোগে আক্রান্ত হয়ে  পটুয়াখালী জেনারেল হাসপাতালে  শেষ নি:শ্বাস ত্যাগ করেন সৈয়দ নিজাম উদ্দিন (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র সন্তান, ২ কন্যা সন্তান,অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ