ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:১৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:১৯:১২ অপরাহ্ন
শাহজালালে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রীসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গত ৬ ও ৭ নভেম্বর এই অভিযানগুলো পরিচালিত হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯০ পিস ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব তথ্য নিশ্চিত করে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (ফ্লাইট বিজি-৩৮৭) এক ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামে এক যাত্রী। বিমানবন্দরে তার ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি ছিল। ব্যাগেজ নিয়ম অনুযায়ী একই বছরে দ্বিতীয়বার স্বর্ণালংকার নিয়ে আসায় তা জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের (ফ্লাইট কিউআর-৬৪০) ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশীয় আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ