ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৩:২৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৩:২৫:৫৭ অপরাহ্ন
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী



অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতি গণতন্ত্র কোনো দিন কাজ করে না।


এসময় তিনি আরও বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আমরা তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছি, আর এ লক্ষ্যে আমরা পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।


কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মনে করেন অর্থমন্ত্রী।

বিগত সরকারের বিষয়ে আলোচনা করা মানে সময় অপচয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ