ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বরের মূল লক্ষ্য হলো দেশ ও জাতিকে রক্ষা করা --- মিরা খান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৯:৩৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৯:৩৪:১২ অপরাহ্ন
৭ নভেম্বরের মূল লক্ষ্য হলো দেশ ও জাতিকে রক্ষা করা ---     মিরা খান
------------------- নিজস্ব প্রতিবেদক।। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনা জেলার আমতলী উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মিরা খানের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত মহিলা দল নেত্রী বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমতলী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মিরা খান বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের পাশে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে জনগণ হলো সকল ক্ষমতার উৎস। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের মূল লক্ষ্য হলো জাতিকে রক্ষা করা।তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল দেশ ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তিনি উপস্থিত সকলকে এদের বিরুদ্ধে স্বোচ্ছার হবার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ