ঝিকরগাছার কুলবাড়ীয়া বি,কে,এস,মাঃবিঃয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৫:৩৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৫:৩৬:৩৯ অপরাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার:---
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া বি,কে,এস মাঃ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের নিজস্ব হলরুমে নবগঠিত এডহক কমিটির সভাপতি আসাদুল আলমের সভাপতিত্বে সহকারী শিক্ষক আশরাফ আলীর সঞ্চালনায় ৭ম শ্রেনীর শিক্ষার্থী রাজমনির কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শিক্ষক পরিবারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন কুলবাড়য়া বি,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃএরশাদ আলী,বিশেষ অথিতি শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু,উপজেলা বিএনপির সহ সভাপতি মশিউর রহমান,প্রাক্তন সভাপতি ও দাতা সদস্য ওমর আলী দফাদার,অভিভাবক প্রতিনিধি মোঃগোলাম হোসেন ,শিক্ষক প্রতিনিধি ওসমান গনি মন্টু,লুৎফর রহমান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শংকরপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃওহাব,২নং ওয়ার্ডের সভাপতি মোঃশাহাজান কবির,জয়নাল আবেদীন,ডাঃশফিউর রহমান,শাহাজান(২)
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান কাকন,আলীম,জিল্লুর রহমান কাকন,মইনুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব। পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।
নবনিযুক্ত সভাপতি আসাদুল আলম বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।
আলোচনাসভা শেষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির সভাপতিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।
উল্লেখ্য, এর আগে যশোর জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা: এনামুল কবির স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আসাদুল ইসলামকে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব ও প্রধান শিক্ষক এরশাদ আলী, সাধারণ শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষক ওসমান গনি এবং অভিভাবক সদস্য গোলাম হুসাইন।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স