ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে এনপিবি নিউজের ১ম বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০৭:৩২ অপরাহ্ন
মেহেরপুরে এনপিবি নিউজের ১ম বর্ষপূর্তি পালন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এনপিবি নিউজের ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় শহরের সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন এনপিবি নিউজের স্টাফ করেসপন্ডেন্ট আবু আক্তার করনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন নিউজ এর মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির মেহেরপুর প্রতিনিধি মিজানুর রহমান সহ সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ। এ সময় মেহেরপুরে কর্মরত সাংবাদিকরা আয়োজনে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এনপিবি নিউজের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ