পটুয়াখালী বাস টার্মিনালে শ্রমিক দল নেতা টিটুর বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ!
আপলোড সময় :
১১-১১-২০২৬ ১২:২১:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ১২:২১:৪৯ পূর্বাহ্ন
বউয়ের ভাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক—এই প্রভাব খাটিয়ে কি বাস টার্মিনালে চলছে সালা-দুলাভাইয়ের আধিপত্য? অভিযোগ উঠেছে, গাড়ির মালিকদের কাছ থেকেও চাঁদা দাবি করা হচ্ছে। দাবি না মানলে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
এমনকি এ সংক্রান্ত একটি ফোনালাপে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির কথাও শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রশ্ন হচ্ছে, পটুয়াখালী বাস টার্মিনাল কি কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি? শ্রমিক সংগঠনের পরিচয় ও সাংগঠনিক প্রভাব ব্যবহার করে সাধারণ পরিবহন মালিকদের ভয়ভীতি দেখানোর অধিকার কে দিয়েছে?
চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক। হুমকির ফোনালাপ যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
টার্মিনাল চলবে আইনে, কোনো সিন্ডিকেটের ইশারায় নয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স