১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশের কথা ভাবছেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০১:০৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০১:০৯:২৪ অপরাহ্ন
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলবন্দর বা সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের বিষয়টি বিবেচনা করছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।মানচিত্র দেখুন
প্রতিবেদনটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ ঘুরে দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দরভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট ছাড়া হাসিনার পক্ষে বিমানে ওঠা সম্ভব হবে না। এ কারণে সড়কপথে ফেরার বিকল্পটি বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট এবং ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়।
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান।মানচিত্র দেখুন
এর আগে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। জবাবে বাংলাদেশ সরকার বলেছিল, তাকে ‘হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে’ দেশে আনা যেতে পারে।
কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত জানিয়েছে, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে। অন্যদিকে হাসিনা বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত; তাকে প্রত্যর্পণের প্রয়োজন নেই।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স