ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩১:২৩ অপরাহ্ন
গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব



বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিএফআইইউর নির্দেশে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের একটি বড় অংশ লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য হিসাবগুলো বন্ধ থাকবে, তা জানা যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ