ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৩:২৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৩:২৮:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ট্রাক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৪টি হাইড্রোলিক হর্ন।​রোববার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদার।​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে ২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ​অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়া জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। ​অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে এবং জব্দকৃত হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ