বঙ্গভবনে মব পরিস্থিতির সবচেয়ে উত্তপ্ত সময়ে তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ফোন করেছিলেন। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকে সেদিন আন্দোলন গড়ে তোলা হয়েছিল।
গত শুক্রবার রাতে বঙ্গভবনে নিজ কার্যালয়ে কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ২০২৪ সালের ২২ অক্টোবরের সেই রাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, দিনটি ছিল জীবনের অন্যতম বিভীষিকাময় অভিজ্ঞতা। রাষ্ট্রপতি বলেন, শুরুতে তিনি বুঝতে পারছিলেন না কারা এ ঘটনার সঙ্গে জড়িত। বিভিন্ন মহল থেকে নানা গুঞ্জন ভেসে আসছিল। রাত প্রায় ১২টার দিকে নাহিদ ইসলাম ফোন করে জানান, ‘এরকম একটি খবর পেয়েছি, ওরা আমাদের লোক নয়। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি।’