বকেয়া ও ওয়েজবোর্ডের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে ৯ জুন অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৭:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৭:০৮:৪৪ অপরাহ্ন
। মাহফুজুর রহমান : অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করা, বকেয়া পরিশোধে ব্যর্থতা এবং আলোচনার মাঝেই অবৈধভাবে গণ-ছাঁটাইয়ের প্রতিবাদে আগামী ৯ জুন (মঙ্গলবার) জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 'দৈনিক জনকণ্ঠের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ'-এর উদ্যোগে ওই দিন বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হবে। ঐক্য পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মী ও কর্মচারীদের নিয়মিত ইনক্রিমেন্ট এবং পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের আইনি অধিকার অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছিল না। এসব ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে যখন আলোচনা ও আশ্বাসের প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই আকস্মিকভাবে কৌশলে গণ-ছাঁটাইয়ের আশ্রয় নেয় কর্তৃপক্ষ। আন্দোলনরত কর্মীরা এই পদক্ষেপকে চরম প্রতারণামূলক এবং তাদের দীর্ঘদিনের শ্রম ও মেধার প্রতি অবজ্ঞা হিসেবে অভিহিত করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, বর্তমানে পত্রিকার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজ ব্যবহার করে বস্তুনিষ্ঠ পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে। সেখানে নানামুখী অপপ্রচার চালিয়ে আন্দোলনরত ও চাকরিচ্যুত কর্মীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন। ছাঁটাইকৃত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে সসম্মানে পুনর্বহাল। অষ্টম ওয়েজবোর্ডের পূর্ণ বাস্তবায়ন এবং বকেয়া পাওনাদি দ্রুত পরিশোধ। পদোন্নতি ও ইনক্রিমেন্ট বৈষম্যের অবসান এবং কর্মক্ষেত্রে সব ধরনের হয়রানি বন্ধ করা। ঐক্য পরিষদের নেতারা আগামী ৯ জুনের এই অবস্থান কর্মসূচি সফল করতে এবং ছাঁটাইয়ের বিরুদ্ধে সংহতি জানাতে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, শ্রমিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com