পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষে দোয়া মোনাজাত সিরাতুন্নবী (সা:)২০২৬ উপলক্ষে

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৫:১৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৫:১৮:৫০ অপরাহ্ন



 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়।

অদ্য ২৭ আগস্ট জোহর নামাজবাদ  কৃষি অনুষদের ডিন ও সিরাতুন্নবী সা: উদযাপন  কমিটির আহবায়ক প্রফেসর এম. জহুরুল  হক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন    ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড.    সুজাহাঙ্গীর কবির সরকার, কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।

  প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)।তিনি কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না,বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক,সফল  রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক।

অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি  এক আলোকোজ্জ্বল  ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর  প্রদর্শিত পথ ও নৈতিকতা আমাদের দৈনন্দিন  জীবনে ধারণ ও লালন  করতে পারলে  একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। তিনি আরও রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা,ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা,পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করতে হবে তবেই  আমরা একটি মানবিক  ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব।

  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com