মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৫:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:৩৭:৫৯ অপরাহ্ন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে এ সনদ বিতরণ করা হয়। উপজেলার সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ মডেল মসজিদের খতিব মাওঃ হাবিবুল্লাহ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশন মনোহরগঞ্জ উপজেলা পরিদর্শক মোঃ মোতাহের হোসেন প্রমুখ। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন জানান, দেশের ভবিষ্যত কর্ণধার শিশু-কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকশিত করা, শিশু-কিশোরদের চরিত্রবান ও ইসলামিক আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি জানান কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও ইসলামি ভাবাদর্শ গড়ে তোলা এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। তাং- ০৬-১০-২০২৬

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com