দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৩৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৩৩:২৫ অপরাহ্ন



রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠানে ছেয়ে গেছে। তবে এখন এটা থেকে বের হয়ে আসার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবেই।


আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন, ‘কৃষি এখন লাভজনক না হওয়ার কারণেই অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরাসরি কৃষকের হাতে সরকারি প্রণোদনা পৌঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গবেষণার মাধ্যমেই কৃষিখাতের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। সে লক্ষ্যে কৃষিবিজ্ঞানীদের সার্বিক সুযোগ-সুবিধা ও সুযোগ বাড়াতে হবে। প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের সুব্যবস্থা করতে হবে। এ ছাড়া শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com