ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউট্যাব ) এর সভাপতি প্রফেসর ড. ওবায়দুল ইসলাম,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুনুর রশীদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।