ঘুমিয়ে পড়লেন চালক, বাস খাদে পড়ে নিহত ৮

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন



ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন।

বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

এক কর্মকর্তা জানান, শনিবার সকালে দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে। তবে প্রাথমিকভাবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি।


প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসচালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সড়কের পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার ও হইচই শুরু হলে পুলিশ সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com